মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইসরায়েলের বিমান হামলা সিরিয়ায়, নিহত ২
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমান হামলা সিরিয়ায়, নিহত ২

নিউজ ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত দুইজন নিহত হয়েছে। ২১ ফেব্রুয়ারি, বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর হতে এই তথ্য পাওয়া গেছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০মিনিটে এই হামলা করেছে ইসরায়েল।এতে দুই জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে একটি বহুতল ভবনের পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। সামরিক একটি সূত্র বলেছে, এই বিমান হামলার মাধ্যমে তার লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল।

হামলা স্থলের আশেপাশে আবাসিক ভবন, স্কুল এবং ইরানী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এলাকাটি নিরাপত্তা সংস্থাগুলো দ্বারা ব্যবহৃত একটি বড়, ভারী সুরক্ষিত কমপ্লেক্সের কাছে অবস্থিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ইরানি সামরিক বিশেষজ্ঞরা নিহত হয়েছিলেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা বেশ কিছু বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানা গেছে। তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণের ফলে পাশের একটি স্কুলের শিশুরা ভয় পেয়ে যায়। এছাড়া অ্যাম্বুলেন্সও ওই এলাকায় ছুটে আসে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের আধা সরকারি স্টুডেন্ট নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় কোনো ইরানি নাগরিক নিহত হয়নি। ইরান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক। দীর্ঘ ১২ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে আসাদ সরকারকে সমর্থন দিয়েছে ইরান এবং রাশিয়া। ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে দমন করার জন্য ইসরায়েল সিরিয়ায় নিয়মিত বিমান হামলা চালায়।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার