বুধবার ● ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ● ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
কল করলেই পৌঁছে যাবে জামিল ব্রিগেডের অ্যাম্বুলেন্স!
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ১৯ জুন, ২০২১, ১১:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কল করলেই পৌঁছে যাবে জামিল ব্রিগেডের অ্যাম্বুলেন্স!

সময় নিউজ বিডিঃ-   এখন থেকে রাজশাহী নগরীতে করোনায় আক্রান্ত রোগীর জন্য ফোন করলেই হাসপাতালে আনা-নেওয়ার জন্য হাজির হয়ে যাবে ফ্রি অ্যাম্বুলেন্স। মহামারিকালে শহরের দরিদ্র অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক এমন উদ্যোগ নিয়েছে ওয়ার্কার্স পার্টির নেতৃত্বাধীন গঠিত স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার টিম ‘শহীদ জামিল ব্রিগেড’।


শুক্রবার (১৮ জুন) বেলা ১২টায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই ফ্রি অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
ব্রিগেডের হটলাইন- ০১৭১২-২৭৭৮৭১ এবং ০১৭২৩-৯০৪৯০১ এই নম্বরে মহানগরীর যে কেউ ফোন করলেই চলে আসবে অ্যাম্বুলেন্স। রোগীকে দ্রুততম সময়ে পৌঁছে দেবে হাসপাতালে, তবে এ জন্য একটি টাকাও খরচ করতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী মহানগরীতে ২৪ ঘন্টা এই সার্ভিস দিবে তাঁরা।
অ্যাম্বুলেন্স উদ্বোধনের সময় জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক ও নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বলেন, ‘রাজশাহীতে পুরোদমে চোখ রাঙাচ্ছে করোনা। রামেক হাসপাতাল তার পরিধি অনুযায়ী চিকিৎসা সেবা প্রদানে হিমিশিম খাচ্ছে। আমাদের শহরে এমন অনেক গরীব মানুষ আছে; যারা করোনায় আক্রান্ত হলে আর্থিকসহ বিভিন্ন কারণে অ্যাম্বুলেন্স, অক্সিজেনের মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

দেবু বলেন, ‘মহামারিকালে এ ধরনের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও তাদের ভোগান্তি কমাতে আমাদের দলের সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সার্বিক ব্যবস্থাপনা ও নিদের্শনায় আমরা ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করলাম। শহরে থাকা যেকোন মানুষ; যেকোন সময় আমাদের হটলাইনে ফোন করে এই সেবা নিতে পারবেন।’ চাহিদা বিবেচনায় প্রয়োজন হলে এর পরিধি আগামীতে আরো বাড়ানো হবে বলে জানান দেবাশিষ প্রামাণিক দেবু।
এসময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, জামিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চুন্না মোরশেদ, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন জেম, মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল খালেক বকুল, অসিত পাল, সীতানাথ বণিক, সাঈদ চৌধুরী, আলমগীর হোসেন, মহানগর ছাত্র মৈত্রীর সভাপতি ওহিদুর রহমানসহ যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, জাতীয় শ্রমিক ফেডারেশন ও শহীদ জামিল ব্রিগেডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু