রবিবার ● ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ● ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
বাড়ির গৃহকর্মী থেকে সবাইকে টিকা দিতে হবে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৭ জুলাই, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাড়ির গৃহকর্মী থেকে সবাইকে টিকা দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের হাত থেকে আমরা মুক্তি পাবো। ব্যাপকভাবে টিকা দিতে হবে, যাতে সবাই সুরক্ষিত থাকে। শুধু পরিবারই নয়, বাড়ির গৃহকর্মী থেকে সবাইকে যেন টিকা দেওয়া হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) জনপ্রশাসন পদক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, যত টিকা দরকার আমরা কিনবো। ভবিষ্যতে আমরা দেশেই টিকা তৈরি করবো, যাতে বাংলাদেশের মানুষের কোনো অসুবিধা না হয়। দেশে ১ কোটি ৮৭ লাখ টিকা দেওয়া হয়েছে। টিকা থেকে কেউ বাদ যাবে না। ছাত্র-শিক্ষক থেকে শুরু করে সবাই কে এই টিকা দেওয়া হবে। সবাইকে টিকার আওতায় আনা হবে। তবে মানুষকে সচেতন করতে হবে।

তিনি বলেন, আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। করোনায় আমরা যে কাজ করছি তাতে আপনাদের অবদান আছে। আপনারা চমৎকার কাজ করেছেন। যা দেশ ও মানুষের কল্যাণে এসেছে।

শেখ হাসিনা বলেন, জয়ের কাছ থেকে আমি কম্পিউটার শিখি। ডিজিটাল বাংলাদেশের চিন্তা জয়েরই। আমরা ধাপে ধাপে যে কাজ করেছি তার পরিকল্পনা জয়ের ছিল। আজকে যে আমরা বাংলাদেশ ডিজিটাল করেছি, তরুণ যুবকদের আজ যে উন্নতি হয়েছে তা জয়ের কারণেই। এ শিক্ষার জন্য আজ করোনাতেও আমরা আমাদের কাজ চালিয়ে যেতে পারছি।

২৭ জুলাই বিশেষ দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৩ মার্চ। তখন আমি সন্তান সম্ভবা। আমি বাবার (বঙ্গবন্ধু) হাত ও পায়ের নখ কেটে দিতাম। বাবা বললেন ভালোভাবে কেটে দে, আর এই সুযোগ পাবি কিনা-জানিনা। তবে তোর ছেলে হবে। সেই ছেলে স্বাধীন বাংলাদেশে জন্ম নেবে। তার নাম জয় রাখবি। ২৫ মার্চ পাকিস্তানীরা বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার কয়েকদিন পর আমার মা, ছোট ভাই রাসেল, জামাল, রেহানা ও আমি গ্রেপ্তার হই। ১৮ নং রোডের একটা পরিতক্ত একতলা বাসায় আমাদেরকে রাখা হয়। সন্তান জন্ম নেয়ার সময় পাকিস্তানিরা আমাকে শুধু হাসপাতালে যেতে দিয়েছিল। মাকে যেতে দেয়নি। জয়ের জন্ম মেডিকেল কলেজই হয়। বন্দি অবস্থায় জয়ের জন্ম। আবার কারাগারে ফিরে আসি। পাকিস্তানের একজন কর্নেল জিজ্ঞেস করে শিশুর নাম কি। আমি বলেছি জয়। একথা শুনে তিনি রেগে গেলেন। শিশুটাকেও তারা গালি দেয়।

তিনি বলেন, মানুষকে সহায়তা ও নিরাপত্তা দেওয়া সব কিছু ডিজিটালভাবেই করছি। আমি প্রধানমন্ত্রী হয়েছি বলে বেশি কিছু হয়ে যাইনি। এটা আমার দায়িত্ব। আপনারা সবাই আপনাদের সঠিক দায়িত্ব পালন করবেন। ডিজিটালের শুভ ফল মানুষ পেয়েছে বলেই দেশের উন্নতি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, কিভাবে মানুষের সেবা করা যায় সে দিকে দৃষ্টি রাখবেন। যারা দেশের অকল্যাণে খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধেও আমি ব্যবস্থা নিবো। সবাই যেন কাজে মন দিয়ে কাজ করতে পারেন, সে জন্য সবার বেতনও বাড়িয়ে দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য সরকারি কর্মচারী হাসপাতাল তৈরি করে দিয়েছি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু