রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা।
প্রকাশ: ২৪ অক্টোবর, ২০২১, ১০:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা।

সময় নিউজ বিডিঃ-  টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করে আসতে হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা উভয় দলকে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের সঙ্গে হেরে দুর্দান্ত কামব্যাক করে মূল পর্বে এসেছে টাইগাররা। বিপরীতে লংকানরা তিন জয়ে হয়েছে গ্রুপ সেরা। আজ বিকেল চারটায় সুপার টুয়েলভের ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দল। উত্তেজনাপূর্ণ ম্যাচটি সরাসরি দেখাবে জিটিভি ও টি-স্পোর্টস।

সংযুক্ত আরব আমিরাতে শারজায় শুরু হওয়া ম্যাচে টাইগার শিবিরে খুব বেশি আতঙ্ক নেই। প্রত্যাশা, প্রতিপক্ষ আর কন্ডিশনের সঙ্গে পরিচিতি থাকার সুবিধা পাবে বাংলাদেশ। তবে টাইগারদের শঙ্কার কারণ হতে পারে মুশফিক ব্যাটে রান না পাওয়া। পাওয়ার প্লেতে রান ওঠানোর জন্যও ভাবতে হতে পারে টাইগারদের। ব্যাটিংয়ে ওপেনিং জুটি বড় হওয়া নিয়ে আক্ষেপ তো থাকছেই। তবে সেটা কাটাতে দলে পরিবর্তনের ব্যাপারে নারাজ কোচ রাসেল ডোমিঙ্গো।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ জানালেন, ওপেনিংয়ে কোনো পরিবর্তন আসছে না। পরিবর্তন নাও আসতে পারে গত ম্যাচের একাদশে। কোচের দুর্ভাবনার পুরোটাই ব্যাটিং নিয়ে। তবে শারজার লো ও স্লো উইকেটে স্পিনার হিসেবে নাসুম আহমেদকে একাদশে দেখা যেতে পারে।

তবে টাইগার কোচ নিজের দলকে রাখলেন এগিয়ে। তিনি বলেন, ‘দক্ষতাসম্পন্ন বোলার ও কিছু বিপদজনক ব্যাটসম্যানদের নিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। আমাদের আছে সাকিবের মতো বিশ্বমানের অলরাউন্ডার। এই ধরনের কন্ডিশন আমাদের সঙ্গে মানানসই। শারজার উইকেটগুলো ঢাকার মতোই। আশা করি সেটা কালকের (আজকের) ম্যাচে আমাদের সহায়তা করবে।’

তবে মন্থর উইকেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে রেখেছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। ‘আমরা কাল (আজ) খুব ভালো ম্যাচ আশা করছি। কোয়ালিফায়ার থেকে তারা ভালোভাবেই উঠেছে। কিন্তু টি-টোয়েন্টিতে নিজেদের দিনে আমরা কী করতে পারি সবাই জানে। আমার মনে হয় একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।’

এর আগে, টি-টোয়েন্টিতে লংকানদের সঙ্গে ১১ বারের দেখায় চারবার জিতেছে বাংলাদেশ। বাকি ৭টি ম্যাচে জয় পেয়েছে শ্রীলংকা। বিশ্বকাপে ২০০৭ সালে একবারের দেখায় জয় পেয়েছিল লংকানরা। তবে আশার খবর হলো, মুখোমুখি শেষ দুই ম্যাচের দুটিতেই লংকানদের হারিয়েছে বাংলাদেশ। সেটাও আবার তাদের মাটিতে। ফলে মনস্তাত্ত্বিক লড়াইয়ে মাহমুদউল্লাহরা কিছুটাও এগিয়ে থাকবেন। তাছাড়া গ্রুপ পর্বে টানা দুই জয়েও টাইগাররা রয়েছে বেশ ছন্দে।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকে খেলছে বাংলাদেশ। মূল পর্বে শুরুর বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। এরপর প্রতিবার তাদের ফিরতে হয়েছে শূন্য হাতে। ব্যর্থতার বৃত্ত ভাঙার প্রত্যয় জানিয়ে এবার খেলতে এসেছেন মাহমুদউল্লাহরা। স্কটল্যান্ডের বিপক্ষে হেরে একটা সময় আগেভাগেই বিদায় নেওয়ার শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত টানা দুই জয়ে টিকে যায় তারা। এবার আজ শুরু হলো সাকিব-রিয়াদদের স্বপ্নের সেমিফাইনালে যাওয়ার লড়াই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকার সম্ভাব্য একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, দিনেশ চান্দিমাল/চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, ওয়ানেন্দু হাসারঙ্গা, চামিকা করুনারত্নে, দুসমন্ত চামারা, মহেশ থিকসেনা/আকিলা ধনঞ্জয়া ও লাহিরু কুমারা।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার