শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
সন্তান কোলে, কাঁধে বন্দুক, দায়িত্ব পালনে পুলিশ সদস্য
প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২১, ২:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সন্তান কোলে, কাঁধে বন্দুক, দায়িত্ব পালনে পুলিশ সদস্য

সময় নিউজ বিডিঃ-  দুদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবুও থেমে নেই জীবন-জীবিকা। এমন দিনে থানায় এক নারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। শুধু দায়িত্বই পালন করছেন তা কিন্তু নয়, একইসঙ্গে পালন করছেন মায়ের দায়িত্ব। রাইফেল কাঁধে রেখেই পরম মমতায় বুকে আগলে রেখেছেন শিশুসন্তানকে।

ময়মনসিংহের ভালুকা থানার এমন দৃশ্যের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ইসলাম। যেখানে নেটিজেনরা নারীদের দায়িত্ববোধের প্রশংসা ও শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করছেন।

ইউএনও ভালুকা নামে ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসটিতে সালমা ইসলাম লেখেন, ‘সকালে এইচএসসি পরীক্ষার প্রশ্ন দিতে ভালুকা মডেল থানায় গিয়ে অন্যরকম দৃশ্য চোখে পড়ল। এক নারী পুলিশ সদস্য তার আট মাসের সন্তানকে বুকে আগলে রেখেছেন। এমনিতেই শীতকাল, তার ওপর গতকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে। সেজন্য শিশুটিও মায়ের উষ্ণ কোলের মধ্যে গুটিসুটি মেরে জড়িয়ে আছে। ছবিটি ফেসবুকে দেওয়ার কারণ একটাই। সেটা হলো সবাই দেখুক যে কাঁধে অস্ত্র, হাতে ট্রেজারির চাবি আর বুকে বাচ্চা নিয়ে সমানভাবে দায়িত্ব পালন করা কেবলমাত্র একজন নারীর পক্ষেই সম্ভব।’

স্ট্যাটাস দেওয়ার এক ঘণ্টার মধ্যেই তাতে মন্তব্য লিখেছেন শতাধিক ফেসবুক ব্যবহারকারী। সেখানে মাহমুদা সুলতানা নামে এক নারী লিখেছেন, ‘এজন্যই তো নারীরা সব কাজে সমান দায়িত্ব শুধু নয়, একনিষ্ঠভাবে কাজ করে পুরুষের সমকক্ষ হয়ে। অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি সফলতা অর্জন করে। একজন নারী তার জীবন চলার পথে জীবনযুদ্ধে লড়াই করে টিকে থাকে।’

মোস্তাফিজুর রহমান শাওন লিখেছেন, ‘স্যালুট এই মাকে। প্রায় সব চাকরিজীবী মাকেই এমন সংগ্রাম করে এগিয়ে যেতে হচ্ছে। মায়ের জন্য দোয়া।’

কামরুজ্জামান পিন্টু নামে একজন লিখেছেন, ‘মায়ের তুলনা শুধুই মা। তিনি হচ্ছেন একজন মমতাময়ী মা। আল্লাহ তায়ালা পৃথিবীর সব মাকে ভালো রাখুক। আমিন।’

শাকিল আনোয়ার লেখেন, ‘নারীদের অবদানে এগিয়ে যাচ্ছে দেশ। নারী পুলিশ সদস্য বোনের জন্য শুভকামনা।’

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার