শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
শীতে বেড়েই চলছে পাখি শিকারীর বেপরোতা!!
মোঃ রাকিবুল ইসলাম, স্টাফ রিপোর্টার।
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২০, ৯:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শীতে বেড়েই চলছে পাখি শিকারীর বেপরোতা!!
সময় নিউজ বিডিঃ পাখি শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। শীত বেড়ে যাবার সাথে বেড়েই চলেছে পাখি নিধন। মৌসুমী শিকারীদের সাথে সৌখিন শিকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না অতিথি পাখির সাথে দেশীয় প্রজাতির পাখিরাও। কানুনের কলমে পাখি শিকার নিষিদ্ধ বলা হলেও বাস্তবতার খাতায় তার যেন কোনো বালাই নেই।
শীতের শুরু থেকে শেষ অব্দি পাখি শিকার। শীতকে সামনে রেখে মৌসুমী চোরা শিকারীদের সাথে সৌখিন শিকারীদের রাজসিক প্রত্যাবর্তনে পাখি শিকার যেন হয়ে ওঠে উৎসব। বাংলাদেশের  বিভিন্ন উপজেলার প্রায় প্রত্যেক গ্রাম- এলাকাতেই এই পাখি শিকারীর দেখা পাওয়া যায়।দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এরা বিল ঝিল বা বন্য বাগানে দাপিয়ে বেড়ায়।এদের হিংস্র লোলুপ থাবায় প্রকৃতির অপার সুন্দর দান ‘পাখিকুল’ চলেছে বিলুপ্তির পথে।রসনা বিলাসে ব্যাকুল শিকারী দের অপরাধজনিত অপতৎপরতায় বিরুপ হচ্ছে প্রকৃতি।হারাচ্ছে তার আসল সৌন্দর্য আর রং।প্রকৃতিপ্রেমী সচেতনমহল অসহায়।
খোজ নিয়ে জানা যায়,গ্রামীন জনজীবনে পাখি শিকারে ব্যস্ত শ্রেনীর কেউ নীচুতলার নয়। পরিবেশ বিজ্ঞানীদের মতে,পাখ-পাখালীর পোকামাকড় সংগ্রহ করে খাওয়াটা ছিল আমাদের ফল- ফসলের উৎপাদন বৃদ্ধিতে আশীর্বাদ স্বরুপ।দেশীয় প্রজাতির পাখিদের হারিয়ে যাওয়ার ফলে আজ আমাদের ফসল উৎপাদনে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হয়।প্রাকৃতিক পরিবেশের বিরুপ বৈরিতার এও এক জলজ্যান্ত কারন।সবমিলিয়ে আমাদের পরিবেশটা এমন যে, পুকুর আছে মাছ আছে তবে মাছরাংগা নেই! ঘরের কোনে এখন আর চড়ুই বাসা বাধেনা। উঠানের দোয়েল মানুষ থেকে অনেক দুরে।বাড়ীর বাগানে টুনটুনির বাসা উধাও। তালগাছে বাবুই পাখির বাসা দেখতে চাইলে যেতে হবে নেট দুনিয়ায়। ভোরের পাখির ডাকে এখন আর কারো ঘুম ভাংগেনা।দল বেধে সন্ধ্যায় পাখির ঝাকেরা আর ফেরেনা আপন কুলায়।পাকা ধানের মৌ মৌ গন্ধে বিলের মাঠে নেই শালিকের কিচির মিচির।শীতকালে শীতের প্রকোপ থেকে বাচতে শীতপ্রধান দেশ গুলো থেকে প্রান বাচাতে অনেক ধরনের বাহারী পাখিরা আসে এই বাংলায়। অতিথি পাখির আগমনে কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে আমাদের চারপাশ।সৌখিন শিকারীদের সাথে পাল্লা দিয়ে শিকার চালায় মৌসুমী শিকারীরা।বিষটোপ,বিভিন্ন ধরনের ফাদ, এয়ারগান সমন্বয়ে শ্রাদ্ধ চলে পাখ- পাখালির।অবাধ শিকারের সাথে চলে দেদারছে বিক্রয়। একটি পাখির ওজন কতটুকুই বা হতে পারে? সর্বোচ্চ ১শ’ থেকে ২শ’ গ্রাম। অথচ এইটুকুর স্বাদ নিতেও উৎসুক থাকে অনেকেই। সামান্য মুনাফার লোভে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন উপায় অবলম্বন করে পাখি নিধনে মত্ত হয়ে ওঠে। বাজারে পাখির প্রচুর চাহিদাও রয়েছে। কোনোভাবে ধরতে পারলেই বিক্রি করতে খুব একটা বেগ পোহাতে হয় না। ২শ’ থেকে ৫শ’ টাকা পর্যন্তও অনায়াসে এসব পাখি বিক্রি হয়ে যায়।
১৯৭৪ সালে বন্য প্রাণি রক্ষা আইন ও ২০১২ সালে বন্য প্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দণ্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে,  পাখি  শিকারীদের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল বা এক লাখ টাকা জরিমানার বিধান রেখে সরকার যে আইন করেছে তার প্রতি শিকারীদের শ্রদ্ধা বা ভয় নেই। বাস্তবায়নে যাদের চোখ বা কান খোলা রাখার কথা তাদের খোঁজ নেই।আমাদের কারোরই যেন নেই নৈতিক বা সামাজিক দায়বদ্ধতা।নইলে এদেশে কি এভাবে পাখি শিকার হয়! অবাধ পাখি শিকারের পরিনতি স্বরুপ এক সময় বসন্তের কোকিলের ডাক না-ও শোনা যেতে পারে এই বাংলার ঘরের কোনায়!
Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান