শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও রসের কারিগর।
এস এম আওলাদ হোসেন, লক্ষ্মীপুর।
প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২০, ৪:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও রসের কারিগর।

সময় নিউজ বিডিঃ  এক সময় লক্ষ্মীপুরের গ্রাম-গঞ্জে মাঠে ঘাটে খেজুর রস দেখা গেলেও কালের আবর্তে তা হারিয়ে যাচ্ছে। অনেকটা বিলুপ্তির পথে খেজুর গাছ ও খেজুর রস।থাকছে না গাছ কেটে খেজুর রস বের করার কারিগর।

এখন আর তেমন একটা খেজুর গাছ দেখা যায় না। জ্বালানির জন্য নির্বিচারে গাছ কাটা, প্রাকৃতিক কারণ,পরিবেশ দুষণ, আবাদি জমিতে বসতভিটা ও ইট ভাটার কারণে দৃষ্টিনন্দন খেজুর গাছ যেন হারিয়ে যেতে বসেছে।
এখন আর গাছিদের রস সংগ্রহ করতে দেখা যায় না। তারাও পেশা পাল্টে নিচ্ছেন। লক্ষ্মীপুর সদরের প্রত্যন্ত কয়েকটি গ্রামসহ বেশ কিছু এলাকা ঘুরে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, শীতে গাছিরা খেজুর গাছকে বিশেষ কায়দায় ছাল তুলে রস সংগ্রহের উপযোগী করে তোলেন। পরে সেখানে হাড়ি বসিয়ে রস সংগ্রহ করা হতো।

ওই রস থেকে খেজুরের গুড় তৈরি করে তা বিক্রি হতো হাট-বাজারে। কেউ বা কাঁচা রস কিনে নিতেন গাছিদের কাছ থেকে। কেউ বা গাছের রস রক্ষার জন্য রাত জেগে খেজুর গাছ পাহারা দিতেন। পুরো শীত মৌসুম জুড়েই থাকতো খেজুর গাছের কদর। এখন শীত মৌসুম চলছে কিন্তু দেখা মিলছে না গাছিদের।
ভবানীগঞ্জ ইউনিয়নের আবদুল আলী “সময় নিউজ বিডি”কে বলেন, আমাদের অনেক খেজুর গাছ ছিলো কিন্তু এখন নেই বললেই চলে। অনেক গাছ মরে গেছে।

মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর এলাকার বাসিন্দা লাল মিয়া বলেন আগে মানুষ অনেকেই গাছ কেটে রস সংগ্রহের মধ্য দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো।প্রাকৃতিক ও বৈরী পরিবেশের কারনে গাছ মরে গেছে। আমাদের এলাকায় ১০ হাজারের মত খেজুর গাছ ছিলো, এখন শ’খানেক হবে না।”
ফতেধর্মপুর গ্রামের জালাল মিয়া বলেন, ২০ বছর ধরে খেজুরের গাছ থকে রস সংগ্রহের কাজ করছি, আগে প্রচুর পরিমাণে রস সংগ্রহ করতাম। পুরো শীতের মৌসুম কাটতো খেজুর গাছ নিয়ে। এখন আর সেটা নেই। খেজুর রস ও গুড়ের ব্যাপক চাহিদা থাকা স্বত্বেও গাছ না থাকায় সরবরাহ সম্ভব হচ্ছে না। ইটভাটা মালিকেরা খেজুর গাছ কিনে নিয়ে যাচ্ছে, অনেকে বেশি টাকার আশার গাছ বিক্রি করছেন। আবার অনেক সময় অজ্ঞাত কারণে গাছ মরে যাচ্ছে।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান