বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
সাত পুলিশ কর্মকর্তা অপহৃতঃ জরুরি অবস্থা চলছে
মো: ফয়জুল আলম সুজন
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাত পুলিশ কর্মকর্তা অপহৃতঃ জরুরি অবস্থা চলছে

নিউজ ডেস্কঃ মাদক চক্রের কুখ্যাত এক নেতার কারাগার থেকে পালিয়ে যাওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর মধ্যেই সন্ত্রাসীরা বিভিন্ন স্থান থেকে সাতজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করে নিয়ে গেছে। খবর আল জাজিরা ও রয়টার্স।

খবরে বলা হয়, গুয়াকিলের বন্দর নগরীতে একটি কারাগারে বন্দী ছিলেন লস ক্রোনেরস নামের একটি অপরাধী চক্রের নেতা এডলফো মাসিয়াস ওরফে ফিটো। তার বিরুদ্ধে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গত রোববার (৭ জানুয়ারি) কারাগার পরিদর্শনকালে পুলিশ এ বিষয়ে জানতে পারে। জানা গেছে, ৪৪ বছর বয়সী এই অপরাধী কারাগারের অন্য বন্দিদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেন। এরপর সেখানে পুলিশ পৌঁছানোর পূর্বেই তিনি পালিয়ে যান।

গত নভেম্বরে ইকুয়েডরের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন তরুণ ব্যবসায়ী ও রাজনীতিক ড্যানিয়েল নোবোয়া। জোসে এডলফো মাসিয়াস ওরফে ফিটোর পালিয়ে যাওয়ার ঘটনায় তিনি জরুরি অবস্থা জারি করেন। এক ঘোষণায় নোবোয়া জানান, আমি জরুরি অবস্থা জারির ডিক্রিতে সই করেছি। আগামী ৬০ দিন রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। জরুরি অবস্থা চলাকালে সশস্ত্র বাহিনীকে সব ধরনের রাজনৈতিক ও আইনি সহায়তা দেওয়া হবে।

অপরাধীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নোবোয়া বলেন, সরকারকে কী করতে হবে না হবে, সরকারের কী করা উচিত, সেটা অভিযুক্ত মাদক পাচারকারী, হিটম্যান ও সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা বলে দেবেন, এখন আর সেদিন নেই। ইকুয়েডরবাসীর জন্য শান্তি ফিরিয়ে না আনা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে আমরা কোনো ধরনের আলোচনা করব না বা বিশ্রামে যাব না বলেও উল্লেখ করেন তিনি।

তবে এ জরুরি অবস্থার মধ্যেই মঙ্গলবার অপরাধীরা অন্তত সাতজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে তারা জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর মাচালায় রাতের শিফটে কর্মরত তিন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে। কুইটোতে চতুর্থ পুলিশ সদস্যকে ধরে নিয়ে যায় তিনজন অপরাধী। এছাড়া লস রিওস প্রদেশে আরও তিনজন পুলিশ কর্মকর্তাকে অপহরণ করা হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার