বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
গাজায় প্রতিদিন বোমা ফেলেছে ইসরায়েল
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাজায় প্রতিদিন বোমা ফেলেছে ইসরায়েল

নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় গত ১০০ দিনের যুদ্ধে মোট ৩০ হাজার টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। রবিবার (১৪ জানুয়ারি) এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী-আইডিএফ। তাদের তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর থেকে গড়ে দৈনিক অন্তত ৩০০ টার্গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল জাজিরার।

গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে নির্বিচার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ১৪ জানুয়ারি (রবিবার) ইসরায়েলি হামলার ১০০তম দিন পার হয়েছে। এই যুদ্ধে প্রতিদিন শত শত ফিলিস্তিনির প্রাণহানির পাশাপাশি বোমায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পুরো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ২৩ হাজার ৯৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার ৫৮২ জন। হতাহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্যমতে, বোমা হামলায় বিধ্বস্ত বাড়িঘরের নিচে ধ্বংসস্তুপে চাপা পড়ে রয়েছে আরও অন্তত ১০ হাজার ফিলিস্তিনি, যাদের নিখোঁজ হিসেবে ধরা হচ্ছে।

তবে ইসরায়েলি বাহিনী গাজায় তাদের কার্যক্রমের ১০০ দিনের ওপর হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তাতে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, গাজায় নিহত প্রায় ২৪,০০০ মানুষের মধ্যে ৯,০০০ ছিল হামাসের যোদ্ধা। এটি গাজা উপত্যকায় নিহত মোট মানুষের প্রায় ৩৭ শতাংশ।

ইসরায়েলের এই মূল্যায়ন চিত্রে, গাজায় নিহত বেসামরিক লোকজনের বিষয়ে কিছু বলা হয়নি। গাজার দাবি, নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু।

আইডিএফের দাবি, গাজায় নিহত হামাস যোদ্ধাদের মধ্যে ১৯ জন মেজর জেনারেল এবং দু’জন ব্রিগেডিয়ার জেনারেল। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে গিয়ে হামাসের ১৭০ যোদ্ধা নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, গাজায় মোট ৩০,০০০ টার্গেটে আঘাত হানা হয়েছে। অন্যদিকে গাজা থেকে ৯ হাজার রকেট, লেবানন থেকে ২ হাজার এবং সিরিয়া থেকে ৩০টি বোমা ইসরায়েলে নিক্ষেপ করা হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার