বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
এরদোয়ান-রাইসির বৈঠক আজ
মো: ফয়জুল আলম
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৪, ১২:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এরদোয়ান-রাইসির বৈঠক আজ

নিউজ ডেস্কঃ দুইবার স্থগিত হওয়ার পর আজ বুধবার তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি। খবর এএফপি। 

খবরে বলা হয়, একদিনের সফরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তারা আঙ্কারায় তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে ইসরায়েল-হামাস যুদ্ধের আঞ্চলিক পরিণতি নিয়ে আলোচনায় বসবেন।

অনেক আগে থেকেই ইরানের প্রেসিডেন্টের তুরস্ক সফরের কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার কারণে দুইবার তার এই সফর স্থগিত হয়ে যায়। গত বছরের নভেম্বরে প্রথমবার এবং চলতি মাসের শুরুতে দ্বিতীয়বার তার সফরের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দুইবারই তা স্থগিত হয়ে যায়। আজ সেই স্থগিত সফরে যাচ্ছেন রাইসি।

গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ইসরায়েল বারবারই দাবি করছে, ইরান অস্ত্র দিয়ে হামাসকে সাহায্য করছে। তবে ইরান সবসময়ই তেল আবিবের এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। এর মধ্যেই সিরিয়া ইরাকসহ বিভিন্ন দেশে ইরানের স্বার্থে আঘাত হেনেছে ইসরায়েল। এতে ইরানের শীর্ষ নিরাপত্তাবাহিনীর আইআরজিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে।

অন্যদিকে তুরস্ক এ যুদ্ধের শুরু থেকেই তা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। গাজা যুদ্ধ বন্ধে যে কজন শুরু থেকেই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তাদের অন্যতম। ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকলেও ইসরায়েল তুরস্কের এ দাবি মানতে নারাজ। তারা দাবি করছে, হামাসকে নির্মূল করা ছাড়া তারা কোনোভাবেই এ যুদ্ধ থামাবেন না।

এমন পরিস্থিতিতেই আজ তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার