মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইসরায়েলে সিআইএ পরিচালক:গাজা ইস্যু
মোঃ সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসরায়েলে সিআইএ পরিচালক:গাজা ইস্যু

নিউজ ডেস্ক: সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য একটি অঘোষিত সফরে ইসরায়েল পৌঁছেছেন।

চ্যানেল-১২ জানিয়েছে, বার্নস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ারের সঙ্গে দেখা করেছেন।

সিআইএ পরিচালকের সফরের কারণ এখনও স্পষ্ট নয়। তবে ইয়েদিওথ আহরোনোথ পত্রিকা জানিয়েছে, গাজা যুদ্ধ নিয়ে বিশেষ করে জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার জন্য তিনি ইসরায়েল সফরে গিয়েছেন। হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে মিশরে একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন নেতানিয়াহু। এই বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।

অবশ্য নেতানিয়াহুর কার্যালয় থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ইসরায়েল, মিশর, কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার কায়রোতে গাজা যুদ্ধবিরতি এবং হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি-বন্দী বিনিময় নিয়ে আলোচনা করার জন্য একটি বৈঠক করেছেন।

এদিকে ফিলিস্তিনি একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে হামাস গাজা যুদ্ধবিরতির জন্য একটি তিন পর্যায়ের পরিকল্পনা প্রস্তাব করেছিল। এর মধ্যে জিম্মিদের মুক্তির বিনিময়ে ১৩৫ দিনের যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত ছিল।

নেতানিয়াহু অবশ্য হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই গোষ্ঠীর উপর প্রত্যাশিত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে, গাজায় ১৩৪ জন ইসরায়েলি বন্দী রয়েছে। ১২ ফেব্রুয়ারি, সোমবার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে দুই জিম্মিকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হয়। এরপর থেকে অবরুদ্ধ এই ছিটমহলে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ৪ মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু।

 

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার