সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ইউক্রেনপন্থী গেরিলা গোষ্ঠী হামলা চালাচ্ছে রাশিয়ায়
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউক্রেনপন্থী গেরিলা গোষ্ঠী  হামলা চালাচ্ছে রাশিয়ায়

নিউজ ডেস্ক: রাশিয়ার ভেতরে ঢুকে হামলা চালানো শুরু করেছে ইউক্রেনপন্থী তিনটি গেরিলা গোষ্ঠী। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘোরবিরোধী এসব বিদ্রোহী আধাসামরিক বাহিনী দাবি করেছে, তারা রাশিয়ায় প্রবেশ করেছে এবং সরকারি সৈন্যদের সঙ্গে লড়াই করছে। মঙ্গলবার (১২ মার্চ) রুশ সেনাদের সঙ্গে তুমুল লড়াই হয়েছে বিদ্রোহীদের। খবর বিবিসির।

ইউক্রেনপন্থী তিনটি আধাসামরিক বাহিনী হচ্ছে, দ্য ফ্রিডম অব রাশিয়া লিজিয়ন (এফআরএল), সাইবেরিয়ান ব্যাটালিয়ন (এসবি) এবং রাশিয়ান ভলান্টিয়ার কর্পস (আরডিকে)।এফআরএল ও এসবি কয়েকটি ভিডিও পোস্ট করেছে, যাতে রাশিয়ার বেলগোরোড এবং কুরস্ক অঞ্চলে তাদের যোদ্ধাদের দেখানো হয়েছে। এগুলো রুশ-ইউক্রেনীয় সীমান্ত অঞ্চলের ভিডিও।এফআরএলের সঙ্গে সম্পৃক্ত একজন নির্বাসিত রুশ রাজনীতিবিদ দাবি করেছেন, দুটি গ্রাম এখন ‘মুক্তি বাহিনী’ নিয়ন্ত্রণে রয়েছে।তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্রোহীদের যুগান্তকারী প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার সীমান্তে হামলাকারী ২৩৪ ইউক্রেনীয় সেনা রাশিয়ার বাহিনীর হাতে নিহত হয়েছে এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে।বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, লড়াইয়ে রাশিয়ার আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য নিহত এবং অন্তত ১০ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।এদিকে ইউক্রেনের সেনাবাহিনী মঙ্গলবারের সীমান্ত পেরিয়ে হামলায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্সের মুখপাত্র আন্দ্রি ইউসভ বলেন, হামলাকারী আধাসামরিক গোষ্ঠীগুলো রুশ নাগরিকদের নিয়েই গঠিত ‘স্বতন্ত্র গোষ্ঠী’ এবং তারা নিজ দেশেই পুতিনবিরোধী সংগ্রাম চালাচ্ছে।এফআরএলের প্রকাশিত ভিডিওতে এক বিদ্রোহী সেনাকে বলতে শোনা যায়, সমস্ত নাগরিকদের মতো আমরা পুতিনের স্বৈরাচার থেকে মুক্ত রাশিয়ার স্বপ্ন দেখি। আমরা শুধু স্বপ্নই দেখি না: স্বপ্নগুলোকে সত্যি করার জন্য সর্বাত্মক লড়াইয়ে নেমেছি।গোষ্ঠীগুলো আগামী ১৫-১৭ মার্চ রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনেরও নিন্দা জানিয়েছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, এসব ব্যালট ও ভোট কেন্দ্র কাল্পনিক। পুতিনকে ফের বিজয়ী ঘোষণা করা হচ্ছে। এক্ষেত্রে জীবনকে আরও ভালো করতে পারে শুধুমাত্র হাতের অস্ত্র।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার