শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ সত্য কি মরে গেছে ? ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/ রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।  রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড- ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন
তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৪, ১২:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ

নিউজ ডেস্কঃ এবার রেকর্ড তৃতীয়বারের মতো পিএসএল চ্যাম্পিয়ন হলো ইসলামাবাদ ইউনাইটেড। আগে ব্যাট ১৫৯ রান সংগ্রহ করে মুলতান সুলতানস। ইমাদ ওয়াসিম নেন ৫ উইকেট। জবাবে শেষ বলে জয় তুলে নিয়ে শিরোপা নিজেদের করে নেয় ইসলামাবাদ। শেষ ওভারে জয়ের জন্য ইসলামাবাদের দরকার ৮ রান। সেই ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ অনেকটাই হাতে নিয়ে আসেন নাসিম শাহ। ৪ বলে তখন দরকার ৩।

পরের দুই বলে দুই রান হলে জয়ের জন্য ২ বলে লাগে মাত্র ১। ইসলামাবাদ ইউনাইটেডের জয় তখন কেবল সময়ের ব্যাপার। এমন সময়ে আবার নাটক। পঞ্চম বলে আলি আউট করে দেন নাসিমকে। ফলে শেষ বলে ১ রান দরকার পড়ে ইসলামাবাদের। নাসিম শাহ শেষ করে আসতে না পারলেও তার ভাই হুনাইন শাহ শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দেন। উল্লাসে ফেটে পড়ে ইসলামাবাদ শিবির।

এদিকে করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মুলতান সুলতানস। অবশ্য শুরুটা ভালো হয়নি মুলতানের। ১৪ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান ইয়াসির খান ও ডেভিড উইলি। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন উসমান খান ও মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান আউট হলে ভেঙে যায় ওই জুটি। অর্ধশতক হাঁকানোর পরে বেশিক্ষণ টেকেননি উসমানও।

উসমান আউট হন ৫৭ রান করে। ৪০ বলের দুর্দান্ত এই ইনিংসের সমাপ্তি ঘটান শাদাব খান। তারপর মুলতানের হাল ধরেন ইফতিখার আহমেদ। তবে তিনিও যোগ্য সঙ্গী পাননি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নয়টি উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে মুলতান। চ্যাম্পিয়ন হতে ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানের উদ্বোধনী জুটি পায় ইসলামাবাদ।

১৩ বলে ১৭ রান করে আউট হন ওপেনার কলিন মানরো। আগা সালমান ও শাদাব দ্রুত আউট হলে কিছুটা চাপে পড়ে যায় ইসলামাবাদ। তবে মার্টিন গাপটিল ও আজম খান তা ভালো ভাবেই সামাল দেন। দলের জয়ের বন্দর গড়ে দিয়ে রান-আউট হন গাপটিল। বিদায়ের আগে করেন ৩২ বলে ৫০ রান। গাপটিলের ব্যাট থেকে আসে চারটি চার ও তিনটি ছক্কা।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ   সত্য কি মরে গেছে ?   ‘বড় একটা অ্যাক্সিডেন্ট হোক’ পোস্টের দুই মাস পর সড়কে প্রাণ গেল প্রবাসী যুবকের   অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম তৈরীর কারখানায় অভিযান, মালিককে এক বছরের কারাদন্ড/   রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ।।    রামিসার হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবো। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড-   ত্রিশালে ধরার খাল পুনঃখননের উদ্বোধন করলেন   চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন   খুলনা বিভাগীয় কমিশনার জাহিদুল হাসান সাচ্চু ডিআইজি পদে পদোন্নতি, গর্বিত লক্ষ্মীপুরবাসী   কুরবানির পশু বানাতে ছাগলের দাঁত উপড়ে ফেলার অভিযোগ, মানুষের ডেন্টাল চেম্বারেই চলল পশুর দাঁত তোলার ‘কারবার’   শতবর্ষ পরও ত্রিশালে জীবন্ত কবি নজরুলের স্মৃতিবিজড়িত দুই বাড়ি   সমুদ্র সম্পদ সংরক্ষন এবং  সমুদ্রসীমা রক্ষার কাজ করছে নৌবাহিনী ও কোষ্টগার্ড…. নৌবাহিনী প্রধান/   শিশু রামিসা হত্যা: বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাওয়া শৈশব   ছয় মাস পানিতে ডুবে থাকে বিদ্যালয় প্রাঙ্গণ, দুর্ভোগে ত্রিশালের শিক্ষক-শিক্ষার্থীরা   কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৩৫ কেজি ওজনের জীবিত কচ্ছপ/   এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার   কলাপাড়া প্রেসক্লাব সভাপতির চিকিৎসা পরবর্তী মতবিনিময়।।   ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন হোক, তৃণমূলের-প্রত্যাশায় এডঃ হাসিবুর রহমান