সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বড় চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৪, ৯:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বড় চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

নিউজ ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। গতকাল রোববার (২৮ এপ্রিল) রাতে এ দল ঘোষণা করা হয়।

এদিকে ঘোষিত স্কোয়াডে রাখা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও আইপিএলে খেলা পেসার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ আইপিএল পর্ব শেষ করে ১ মে দেশে ফিরবেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বোর্ড তাকে প্রথম তিন ম্যাচ থেকে বিশ্রাম দিয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে সাকিব না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে চাননি তিনি। তবে শেষ দুই ম্যাচে দেখা যেতে পারে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডারকে।ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছে তানজিদ হাসান তামিম।

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেললেও এর পূর্বে টি-২০ দলে ডাকা হয়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলেও বড় রান পেয়েছিলেন। দলে ফেরানো হয়েছে আফিফ হোসন ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে।

এদিকে ১৮ মাস পর দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সঙ্গে ফেরানো হয়েছে আফিফ হোসাইন ধ্রুবকে। সর্বশেষ ২০২২ সালের ১৩ অক্টোবর শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছিলেন তিনি। ওটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচও। এরপর লম্বা সময় ইনজুরিতে ছিলেন ডানহাতি পেসার ও বাঁ-হাতি এই ব্যাটার।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে ছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। বিশ্বকাপ পরিকল্পনায় না থাকায় তাকে জিম্বাবুয়ে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়ও। সৌম্য সরকার ইনজুরি নিয়ে শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি শেষ দুই ম্যাচের দলে ঢোকার লড়াইয়ে আছেন।

আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-টোয়েন্টি, এরপর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ। এদিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রোববার (২৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে। রাত সাড়ে ৯টায় ম্যাচ ভেন্যু চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেয়ার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসাইন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার