বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
“শিক্ষকই জাতির আলোকবর্তিকা”—রায়পুরে গুণী শিক্ষক সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত 
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৫, ২:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

“শিক্ষকই জাতির আলোকবর্তিকা”—রায়পুরে গুণী শিক্ষক সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত 
এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
“শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় অনুষ্ঠিত হলো “গুণী শিক্ষক সংবর্ধনা–২০২৫”।
উপজেলা শিক্ষা পরিবার (স্কুল ও মাদ্রাসা) আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামরুল হাসান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মাঈন উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব তৌহিদুল ইসলাম।
রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান — প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা থেকে আগত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে গুণী শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
“শিক্ষকরা জাতি গঠনের মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রম, নৈতিকতা ও আদর্শই একটি উন্নত সমাজ নির্মাণে ভূমিকা রাখে।”
এই অনুষ্ঠানে ‘গুণী শিক্ষক’ হিসেবে সংবর্ধিত হন রায়পুর এল. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালেহা বেগম।
সংবর্ধনা গ্রহণকালে তিনি বলেন —“আজকের এই দিনটি কেবল আমার নয়, এটি প্রতিটি নিবেদিতপ্রাণ শিক্ষকের দিন। আমরা শিক্ষকরা কেবল পাঠ্যবইয়ের জ্ঞানই দিই না, শেখাই জীবনের মূল্যবোধ, সততা ও মানবিকতা।”
তিনি আরও বলেন —“শিক্ষকতা আমার কাছে শুধু একটি পেশা নয়, এটি ভালোবাসা, অঙ্গীকার ও আত্মার তৃপ্তি।”
কোভিড–১৯ মহামারির সময়ও সালেহা বেগম শিক্ষার্থীদের শেখার সুযোগ বন্ধ হতে দেননি।
তিনি “ঘরে বসে শিখি” উদ্যোগের আওতায় ৩২টি অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছেন এবং সংসদ টেলিভিশনেও পাঠদান করেছেন। তার এই উদ্ভাবনী উদ্যোগের জন্য তিনি অর্জন করেছেন একাধিক সম্মাননা —আইসিটি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর, সেরা কনটেন্ট নির্মাতা, সেরা অনলাইন পারফর্মার, এবং ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষক।
সালেহা বেগম বলেন —“প্রযুক্তি শিক্ষাকে আনন্দময় করে তুলেছে। এখন শিশুরা শিখছে আগ্রহ নিয়ে, আনন্দের মধ্য দিয়ে।”
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান তার বক্তব্যে বলেন —“শিক্ষক সমাজের প্রকৃত পরিবর্তন-স্রষ্টা। শিক্ষককে মর্যাদা দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মকে সম্মান করা।”
সভাপতি তৌহিদুল ইসলাম বলেন -“শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা নৈতিক ও মানবিক মূল্যবোধের পথপ্রদর্শক।”
অনুষ্ঠান শেষে ক্রেস্ট ও ফুল দিয়ে সম্মাননা প্রাপ্ত শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানানো হয়। উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা বলেন, এই ধরনের আয়োজন শিক্ষকদের মনোবল বাড়ায় এবং সমাজে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে।
“গুণী শিক্ষক সংবর্ধনা–২০২৫” শুধুমাত্র এক দিনের আয়োজন নয়, এটি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। রায়পুর উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে যারা নিবেদিতভাবে কাজ করছেন — তাদের হাতেই গড়ে উঠবে আগামী দিনের আলোকিত বাংলাদেশ।
Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার