মঙ্গলবার ● ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ● ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম...শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।
দোকান খোলা রাখার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ।
ইসরাত জাহান কনিকাঃ- রাজশাহী
প্রকাশ: ৫ এপ্রিল, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দোকান খোলা রাখার দাবিতে রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ।

সময় নিউজ  বিডিঃ   রমজান মাসকে সামনে রেখে সরকারের ঘোষিত ‘লকডাউনে’ দোকানপাট খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহীর ব্যবসায়ীরা। আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁরা নগরের আরডিএ মার্কেটের সামনে সড়ক অবরোধ করে রাখেন। আন্দোলনকারীদের মধ্যে রাজশাহী আরডিএ মার্কেট ব্যবসায়ী ও সাহেব বাজার কাপড়পট্টির ব্যবসায়ীরা ছিলেন।

গতকাল রোববার আরডিএ মার্কেট ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছিলেন। তাঁরা সেদিন ঘোষণা দিয়েছেন, তাঁরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখবেন। সেই ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৯টার দিকে আরডিএ মার্কেটের কিছু ব্যবসায়ী দোকানপাট খুলে দেন। তবে সে সময় কোনো ক্রেতা ছিল না। পুলিশ বাইরে সে সময় মাইকিং করে সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিচ্ছিলেন। মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকও সে সময় ব্যবসায়ীদের অনুরোধ করে গেছেন।

সকাল ১০টার দিকে ধীরে ধীরে দোকানের কর্মচারী–দোকানিরা আসতে থাকেন। আরডিএ মার্কেট ও কাপড়পট্টির ব্যবসায়ী নেতারাও আসতে থাকেন। বেলা সাড়ে ১০টার মধ্যে আরডিএ মার্কেটের সামনে বিপুল পরিমাণ জমায়েত তৈরি হয়। তাঁরা মার্কেট খোলার দাবিতে স্লোগান দিয়ে বেলা ১১টার দিকে রাস্তায় বেরিয়ে আসেন। এতে রাস্তা অবরোধ হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, ব্যবসায়ীদের বিক্ষোভের কারণে দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তেজিত দোকানিরা দুই পাশের গাড়ি আটকিয়ে দেন। তাঁরা অনেক যাত্রীকে নামিয়ে দেন। প্রশাসনের বিভিন্ন গাড়ি ও এটিএম বুথের টাকা বহনকারী গাড়িও তাঁরা আটকে দেন। একজন পথচারীকে মেরে গায়ের গেঞ্জি খুলে ফেলতেও দেখা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে উপস্থিত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। তিনি ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ করে বাড়িতে যাওয়ার আহ্বান জানান এবং সরকারি নির্দেশনা মানার অনুরোধ করেন। এ সময় তাঁর সঙ্গে কথা বলেন আরডিএ ও কাপড়পট্টি মার্কেটের ব্যবসায়ী নেতারা।
ব্যবসায়ী নেতারা ম্যাজিস্ট্রেটের উদ্দেশে বলতে থাকেন, গত লকডাউনের সময় সরকারের দেওয়া প্রণোদনার অর্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের কেউই পাননি। পেয়েছেন হাতে গোনা কয়েকজন শিল্পপতি। যদি হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কলকারখানাগুলো সীমিত আকারে চলতে পারে, তবে তাঁরা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখতে পারবেন না? তাঁরা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে দোকানপাট খোলা রেখে স্বাভাবিক নিয়মে ব্যবসা করতে চান।

এ সময় ম্যাজিস্ট্রেট তাঁদের উদ্দেশে বলেন, তিনি বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন। তবে আজ দোকানপাট বন্ধ রাখেন। এ সময় ব্যবসায়ীরা বলেন, কাল যে সিদ্ধান্তই আসুক, তাঁরা তাঁদের নিয়মে দোকানপাট খুলবেন।
এরপর সেখানে হ্যান্ডমাইকে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসান বলেন, ‘আপনারা আজ দোকানপাট বন্ধ রেখে বাড়িতে চলে যান। যে সিদ্ধান্তই আসুক, কাল আপনারা আপনাদের সময়ে দোকানপাট খুলে দিবেন।’ এই ঘোষণায় দুপুর ১২টার পর দোকানের কর্মচারীরা সড়ক থেকে আরডিএ মার্কেটের ভেতরে চলে যান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম পরে সাংবাদিকদের বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট বন্ধ রাখতে হবে। তাঁরা ব্যবসায়ীদের দাবিদাওয়া শুনেছেন এবং সে অনুযায়ী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, তিনি বর্তমান পরিস্থিতি এবং সরকারের সিদ্ধান্তের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা এ বিষয়ে একমত হয়েছেন। তিনি আশা করছেন, বর্তমান কোভিড পরিস্থিতির ভয়াবহতা মাথায় রেখে তাঁরা (ব্যবসায়ীরা) সরকারি সিদ্ধান্ত মানবেন।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু