সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
আজ টিকা নিচ্ছেন টাইগাররা
শারমিন আক্তার
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আজ টিকা নিচ্ছেন টাইগাররা

সময় নিউজ বিডিঃ     চলতি মাসের শেষ দিকেই নিউজিল্যান্ডে উড়াল দিবে বাংলাদেশ দল। এ সফরের আগেই তাই খেলোয়াড়দের করোনা টিকা দিতে চায় বিসিবি। এ জন্য শুধু নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা ক্রিকেটারদেরকেই আজ বৃহস্পতিবার করোনার প্রতিরোধক টিকা দেয়া হচ্ছে। বাকীরা এই টিকা পরে পাবেন বলেই জানিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদেরকে বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন দেয়া হবে। তবে কাউকে জোরাজুরি করা হবে না। বোর্ডের পক্ষ থেকে কোনও চাপ থাকবে না।

জানা গেছে- করোনার টিকা নিতে বেশ আগ্রহ দেখাচ্ছেন ক্রিকেটাররা। তবে প্রথম পর্যায়ে নিউজিল্যান্ড সফরে যারা যাবেন, শুধু তাদেরকেই আজ টিকা দেওয়া হবে। এদিন নির্দিষ্টসংখ্যক খেলোয়াড়দের টিকা দেয়ার পর দ্বিতীয় ধাপে আগামী শনিবার টিকা দেওয়া হতে পারে বাকি ক্রিকেটারদের। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের নাম সংগ্রহ করা হয়েছিল। এর মধ্যে যারা তালিকায় নাম দিয়েছেন, তাদের টিকা দেওয়া হবে আজ।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘আমরা আজ ক্রিকেটারদের টিকা দেব। তবে এটি প্রথম ধাপে। শুক্রবারের পর দ্বিতীয় ধাপে টিকা দেওয়া হবে বাকি ক্রিকেটারদের।’ নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে এবং জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদেরও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে বলেও জানান দেবাশিস।

তিনি আরও বলেন, আজ সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেবেন নিউজিল্যান্ড সফরের দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। যদিও সবাই টিকা নিচ্ছেন না।

দেবাশিস চৌধুরী বলেন, ‘টিকার জন্য আমরা একটা চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছি। নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডের ৫ থেকে ৭ জন ক্রিকেটার টিকা নিচ্ছেন না। বাকিরা নিচ্ছেন। যারা নিচ্ছেন না, তারা কেন নিচ্ছেন না, এটা এখন পর্যন্ত জানি না।’

এই পর্যন্ত অনেক ক্রিকেটারই টিকা নেওয়ার জন্য নাম দিয়েছেন। অনেকে এখনও দিচ্ছেন। কদিন আগেই জানা যায় যে, ২০-২৫ জন টিকার জন্য নাম লিখিয়েছেন তালিকায়। বর্তমানে এ সংখ্যা আরও বেড়েছে। তবে যারা কেবল নিউজিল্যান্ড সফরে যাবেন, তারাই আজ অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নিতে পারবেন।

এদিকে, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর কুইন্সটাউনে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। আগামী ২০ মার্চ ডুনেডিনে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ক্রাইসচার্চে। আর তৃতীয় ও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ, ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ, হ্যামিল্টনে। সিরিজের ২য় ও ৩য় ম্যাচ নেপিয়ার ও অকল্যান্ডে অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ৩০ মার্চ ও ১ এপ্রিল।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসাইন সৈকত, আফিফ হোসাইন, মেহেদী মিরাজ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আল আমীন হোসাইন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রুবেল হোসাইন।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।