সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
১ম টেস্টেই অনেক বড় ব্যবধানে হারলো বাংলাদেশ
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৪, ৪:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

১ম টেস্টেই অনেক বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

নিউজ ডেস্ক: সিলেট টেস্টে শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম ৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৪৭ রান। চতুর্থ দিনের শুরুতে ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে একাই লড়াই চালিয়ে যান মুমিনুল হক। তার অপরাজিত ৮৭ রানে ভর করে লঙ্কানদের বিপক্ষে হারের ব্যবধান কমিয়েছে টাইগাররা। লঙ্কানদের ৫১১ রানের জবাবে চতুর্থ দিনেই ১৮২ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। যার ফলে প্রথম টেস্টে শ্রীলঙ্কা তুলে নিয়েছে ৩৮২ রানের বিশাল জয়।

চতুর্থ দিনের শুরুতে ব্যাটিংয়ে নামেন তৃতীয় দিন শেষে অপরাজিত থাকা মুমিনুল হক ও তাইজুল ইসলাম। তবে দিনের শুরুতেই ভেঙে যায় এই জুটি। ১৫ বলে মাত্র ৬ রান করে কাসুন রাজিতার বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তাইজুল ইসলাম। তার বিদায়ে ৫১ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ।৫১ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়েন মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। এই জুটিতে ভর করে ৩০ ওভার ২ বলে দলীয় শতক তুলে নেয় বাংলাদেশ। তবে দলীয় শতক পূর্ণ করার পর নিজেদের জুটিকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা।৫০ বলে ৩৩ রান করে রাজতার বলে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান মেহেদী হাসান মিরাজ। তার বিদায়ে ভাঙে ৬৬ রানের জুটি।মিরাজের বিদায়ের পর শরিফুল ইসলামকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক। ৩৮ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান করে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।বিরতি থেকে ফিরে শরিফুলকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন মুমিনুল। লঙ্কানদের বিপক্ষে আজ তিনি তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ১১৫ বলে অর্ধশতক তুলে নেন তিনি।তবে নিজে অর্ধশতক তুলে নিলেও নিজেদের জুটিকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। দলীয় ১৬৪ রানে শরিফুল ইসলামের বিদায়ে ৬৪ রানেই ভেঙে যায় এই জুটি। ৪২ বলে ১২ রান করা শরিফুল রাজিতার শিকার হয়ে সাজঘরে ফিরে যান সাজঘরে।শরিফুলের বিদায়ের পরের বলেই সাজঘরে ফিরে যান খালিদ আহমেদ। রাজিতার বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ৯ উইকেট হারানোর পরও দশম উইকেটে নাহিদ রানাকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন মুমিনুল। তবে ৮ বলে শূন্য রান করে রাজিতার বিদায়ে ১৮২ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ৮৭ রান করে অপরাজিত থাকেন মুমিনুল।এর আগে সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৮৮ রানে অলআউট করে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কিন্তু তাদের শুরুটা হয়নি। বাংলাদেশি পেসারদের বোলিং তোপে ১১৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছ তারা। যার ফলে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার লিড দাঁড়ায় ২১১ রান। এরপর তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারালেও ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে বড় লিড পায় শ্রীলঙ্কা।প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি তুলে নিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। আর এই সেঞ্চুরি করে বিরল এক রেকর্ড গড়েছেন তারা। কোনো দলের নির্দিষ্ট দুজন ব্যাটার এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন এমন ঘটনা লাল বলের ইতিহাসে বিরল। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে এমন বিরল কীর্তি গড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। তাদের এমন রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভর করে সিলেট টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ দেয় শ্রীলঙ্কা।পাহাড়সম সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩৭ রান তুলতেই সাজঘরে ফিরেছেন টপ অর্ডারের ৫ ব্যাটার। শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৪৭ রান।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার