সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
সব মিলিয়ে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ৩০ মার্চ, ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সব মিলিয়ে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক: সিরিজ বাঁচানোর লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নেমেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ফলে সিলেট টেস্টের পর চট্টগ্রামেও আগে ফিল্ডিং করবে স্বাগতিক বাংলাদেশ। দীর্ঘ এক বছর পর এই ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। সব মিলিয়ে দুই পরিবর্তন নিয়ে টাইগাররা একাদশ সাজিয়েছে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। ম্যাচটিতে আগে থেকেই এক পরিবর্তনের কথা ধারণা করা গিয়েছিল। তবে সাকিবকে সুযোগ করে দিতে কোনো ব্যাটার বসতে পারেন ভাবা হলেও, বাড়তি ব্যাটসম্যান নিয়েই নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। ফলে বাদ পড়েছেন সিলেট টেস্টে খেলা দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের ১০৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। এর আগে ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়েছিল। পরের বছরের জানুয়ারিতে ওয়ানডেতে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। এখন পর্যন্ত তিনি ২২টি ওয়ানডে ও ১৭টি টি–টোয়েন্টি খেলেছেন।

এই ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় এক বছর পর সাদা পোশাকের দলে ফিরেছেন সাকিব। গত বছরের এপ্রিলের পর তাকে আর লাল বলের ক্রিকেটে দেখা যায়নি। টাইগারদের সাবেক এই অধিনায়ক ফেরায় স্বাভাবিকভাবেই কিছুটা স্বস্তিতে রয়েছে টাইগার শিবির। ব্যাটিং ব্যর্থতায় রেকর্ড ৩২৮ রানে সিলেটে হেরেছিল বাংলাদেশ। ফলে সিরিজ বাঁচাতে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। সাকিব নিজেও এই টেস্টের দলে ফেরার পর ‘অবশ্যই জেতা উচিৎ’ বলে মন্তব্য করেছেন।

এদিকে, লঙ্কান একাদশেও নিশ্চিতভাবে বোলিংয়ে একটি পরিবর্তন আসবে জানা ছিল। চোটের কারণে সিলেট টেস্ট খেলা কাসুন রাজিথা এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। ফলে তার পরিবর্তে ডাক পাওয়া আসিথা ফার্নান্দোকে এবার একাদশেও রাখা হয়েছে।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কার একাদশ : দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, লাহিরু কুমারা, প্রবাথ জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার