মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ। কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন। গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/ গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু! পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর
লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ বিদ্যালয়ের ছাত্রী অপহরনের ১ দিন পর উদ্ধার
এস এম আওলাদ হোসেন
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২২, ৪:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ  বিদ্যালয়ের ছাত্রী অপহরনের ১ দিন পর উদ্ধার

লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেঘনা শাখার ছাত্রী জান্নাতুন নাঈম ইকরা(১৩) অপহরণের ১দিনের মাথায় উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভিকটিমের অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (০২ অক্টোবর) রাত ৮টার দিকে বিবাদী অপু ভূইয়া ও ভিকটিম ইকরাকে ‍উদ্ধার করতে সমর্থ্য হয় চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) দুলাল মিয়া ও সঙ্গীয় ফোর্স।

এজাহারসূত্রে ও স্থানীয়ভাবে জানা যায়, গত শনিবার (০১ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০মি. এর সময় চন্দ্রগঞ্জ বাজারের কামার ক্ষেত এলাকায় প্রতাপগঞ্জ স্কুলের খন্ডকালীন শিক্ষক স্বপন স্যারের বাসায় প্রাইভেট পড়া শেষ করে বাড়ি যাওয়ার পথে বিবাদী অপু ভূইয়াসহ তার অনুগত অজ্ঞাতনামা ২/৩জন বখাটেসহ ভিকটিম ইকরাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে যায়।

এদিকে মেয়ে অপহরণের পরের দিনই ভিকটিমের বাবা প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বরাবর বিষয়টি অবগত করে একটি দরখাস্ত করে। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, আমি কমিটির সাথে আলাপ করে কি করা যায় সিদ্ধান্ত নিব। কিন্তু পরিতাপের বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্য কোন কর্তৃপক্ষ একবারের জন্য তাদের ছাত্রীর অপহরণের বিষয়ে আইনগত ব্যবস্থা দুরের কথা কোন খোঁজ খবরও নেয় নি।

ভিকটিমের মা বিবি ফাতেমা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারায় বিবাদী অপু ভূইয়া ও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করে। চন্দ্রগঞ্জ থানার মামলা নং-৩, তাং-০৩/১০/২০২২ইং। উল্লেখিত বিবাদী অপু ভূইয়া চন্দ্রগঞ্জ থানাধীন পাঁচপাড়া গ্রামের ভূইয়া বাড়ির রুহুল আমিনের ছেলে। স্থানীয়ভাবেও অপু ভূইয়ার নামে নারী কেলেকাংরী, ইভটিজিং, চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে জানা যায়।

ভিকটিমের বাবা-মা এ বিষয়ে জানান, আমার মেয়ে অপহরণের পর পরই চন্দ্রগঞ্জ থানা পুলিশ বিভিন্ন ভাবে অভিযান পরিচালনা করে আমার মেয়েকে উদ্ধার করে, এজন্য আমি লক্ষ্মীপুর জেলা পুলিশ তথা চন্দ্রগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানাই।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, আমরা দ্রুত সময়ে ভিকটিমকে উদ্ধার করেছি এবং তাকে আদালতে প্রেরণ করেছি। বিবাদী অপু ভূইয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিবাদীকে পুলিশি পহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার   চিকিৎসা শেষে বরিশাল থেকে বাসায় আসায় মোয়াজ্জেম হোসেনর শারীরিক খোঁজ নিতে কলাপাড়া পৌর বিএনপির নেতৃবৃন্দ।   লক্ষ্মীপুরে ইউপি কার্যালয়ে চুরি    ত্রিশালে খিরু নদী পাড়ের মানুষের প্রতিদিনের সংগ্রাম   কথায় আদর্শ, কাজে বিপরীত: সমাজের নীরব সংকট   ত্রিশালে সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, এক ব্যক্তির কারাদণ্ড   ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী   চন্দ্রগঞ্জ উপজেলা: জনমতের ভিত্তিতেই হোক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত   চামড়া মাটিচাপা, দায় কার ? —  প্রশাসনের কাগুজে তদারকি ও সিন্ডিকেটের কাছে পরাজিত জাতীয় সম্পদ