সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রোহিত শর্মার লজ্জার রেকর্ড
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোহিত শর্মার লজ্জার রেকর্ড

নিউজ ডেস্কঃ প্রবল ঠান্ডার মধ্যেও মোহালিতে টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সহজ জয় পেয়েছে স্বাগতিক ভারত। রোহিত শর্মার দল ১৫ বল বাকি থাকতেই জিতে যায় তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি। তবে সেই ম্যাচে অনিচ্ছাসত্ত্বেও ও চরম লজ্জার কয়েকটি রেকর্ড করে ফেলেছেন ক্যাপ্টেন রোহিত।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মোহালিতে আফগানিস্তানের ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নামে ভারত। তবে স্কোরবোর্ডে কোনো কোনো রান যোগ করার আগেই আউট হন রোহিত। মূলত শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণেই রান-আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ভারতীয় অধিনায়ক। তার এই ‘ডাক’-এ হয়ে যায় একগুচ্ছ অস্বস্তিকর নজির।

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাকি সব অধিনায়ক মিলে যতবার শূন্য রানে আউট হয়েছেন, রোহিত শর্মা একাই তার চেয়ে বেশিবার আউট হয়েছেন। ভারতের বাকি অধিনায়করা মিলে ১৪৭টি ইনিংসে মোট চারবার শূন্য রানে আউট হয়েছেন। বিপরীতে ৫২ ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন রোহিত।

সব মিলিয়ে রোহিত শর্মা ১৪৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ইনিংসের সংখ্যা ১৪১। এর মধ্যে তিনি মোট ১১ বার শূন্য রানে আউট হয়েছেন, যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। ২০১২ সালের ১ ফেব্রুয়ারি সিডনিতে তিনি প্রথম ‘ডাক’ মেরেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ম্যাচে ডাক মারার তালিকায় দুই নম্বরে আছেন কেএল রাহুল। তার ডাকের সংখ্যা পাঁচ।

সব ধরনের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সর্বাধিকবার শূন্য রানে আউট হওয়ার নজিরটিও রোহিত শর্মার। সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য রানে আউট হওয়ার অধিনায়ক হিসেবে যে কোনো ধরনের টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের ডাকের সংখ্যা এখন ১৬। অধিনায়ক হিসেবে যে কোনো পর্যায়ে রোহিতের এ নজিরও শীর্ষস্থানেই রয়েছে।

উল্লেখ্য, মাসতিনেক আগে একদিনের বিশ্বকাপে এই আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী শতরান করেছিলেন রোহিত শর্মা। সেই আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হয়ে লজ্জার এতগুলো নজির নিজের করে নিলেন তিনি।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার