রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
হতভম্ব রিয়াল মাদ্রিদ, প্রতিশোধ নেওয়া হলো না
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

হতভম্ব রিয়াল মাদ্রিদ, প্রতিশোধ নেওয়া হলো না

খেলাধুলা ডেস্ক: এভাবেও পয়েন্ট হারানো যায়! অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় থেকে মিনিট খানেকের দূরত্বে অবস্থান করছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট তুলে রিতে পারেনি কার্লো আনচেলত্তির দল। বরং অন্তিম মুহূর্তে গোল হজম করে হতভম্ব হয়ে মাঠ ছাড়তে হলো তাদের।

রোববার রাতে স্প্যানিশ লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে ১-১ গোলে রুখে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে লস ব্ল্যাঙ্কোসদের এগিয়ে নেন ব্রাহিম দিয়াস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রিয়ালের পয়েন্টে ভাগ বাসায় সফরকারীরা। অতিথিদের সমতায় ফেরান মার্কোস লরেন্টে।

চলতি মৌসুমে এটা ছিল দুই দলের চতুর্থ সাক্ষাৎ।  গত সেপ্টেম্বরে লা লিগায় প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ। ১১ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ৫-৩ ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল। এক সপ্তাহ পর স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা কোপা ডেল রের রাউন্ড অব সিক্সটিনে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।

তুখোড় ফর্মে থাকা রিয়াল মাদ্রিদ এই মৌসুমে যে দুুটি ম্যাচ হেরেছে দুটিই মাদ্রিদ ডার্বিতে। এবারের মহারণটা রিয়ালের জন্য ছিল হার দুটির দুঃস্মৃতির ক্ষতে প্রলেপ দেওয়ার উপলক্ষ। কিন্তু পারলেন না কার্লো আনচেলত্তির শিষ্যরা।

এদিন ম্যাচের আগে গা গরম করতে গিয়ে চোট পান রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র ভিনিচিয়াস জুনিয়র। তার পরিবর্তে মাঠে নেমে ২০তম মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন দিয়াস। পিছিয়ে পড়ে আক্রমণে জোর দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। যদিও কোনোভাবেই ম্যাচে ফিরতে পারছিল না তারা।

ওদিকে দিয়াসের গোলটার ওপর দাঁড়িয়ে প্রায় জয়ের দেখা পেয়েই যাচ্ছিল রিয়াল মাদ্রিদ। অবশ্য অতিরিক্ত সময়ের গোলে কপাল পোড়ে তাদের। রিয়ালের জয়ের আশার গুঁড়ে বালি দেন লরেন্টে। সতীর্থ ডিপেইয়ের সহায়তায় জালে বল জড়ান এই স্প্যানিশ রাইট ব্যাক।

অবশ্য ড্র করলেও লিগ টেবিলের টেবিলের শীর্ষস্থান অক্ষত রেখেছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে জিরোনা। ৫০ পয়েন্ট পাওয়া বার্সেলোনার অবস্থান তিন নম্বরে। কাতালানদের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে চারেই থাকল অ্যাটলেটিকো মাদ্রিদ।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার