রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
অস্ট্রেলিয়ার ১০০০তম ম্যাচে বিধ্বস্ত উইন্ডিজ
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার ১০০০তম ম্যাচে বিধ্বস্ত উইন্ডিজ

নিউজ ডেস্কঃ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এটা এই ফরম্যাটে অজিদের ১০০০তম ম্যাচ। এর মাধ্যমে ক্রিকেট বিশ্বের দ্বিতীয় দল হিসেবে এত ম্যাচ খেলার কীর্তি গড়ল স্টিভ স্মিথের দল।

প্রথম দল হিসেবে ২০২২ সালে ১০০০তম ওয়ানডে ম্যাচ খেলার কীর্তি গড়েছিল ভারত। সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ। কাকতালীয়ভাবে সে ম্যাচটাও হয়েছিল ৬ ফেব্রুয়ারিতে।

শুধু মাইলফলক স্পর্শ করেই নয়, মাঠের পারফরম্যান্সেও ১০০০তম ম্যাচটা স্মরণীয় করে রাখল অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত এ ম্যাচে উইন্ডিজকে আট উইকেটে পরাজিত করেছে স্বাগতিকরা। আগে ব্যাট করতে নেমে বার্টলেট, ল্যান্স মরিস, অ্যাডাম জাম্পাদের বোলিং তোপে পড়ে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

মাত্র ৬.৫ ওভার ব্যাট করেই এই লক্ষ্য তাড়া করেছে অস্ট্রেলিয়া। হাতে ছিল ২৫৯ বল। ওয়ানডেতে অজিদের এটাই সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড। এই জয়ে উইন্ডিজকে ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে তাসমান পাড়ের প্রতিনিধিরা। এর আগে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিক দল।

মামুলি রান তাড়ায় শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক ও জশ ইংলিশ। ৬৭ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৮ বলে ৪১ রান করেন ম্যাকগার্ক।

ম্যাকগার্ক ফিরলেও ৩৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ইংলিশ। ৬ রানে অপরাজিত ছিলেন স্মিথ। উইন্ডিজের হয়ে থমাস ও জোসেফ একটি করে উইকেট নেন।

উইন্ডিজের বাজে ব্যাটিং প্রদর্শনীর দিনে সর্বোচ্চ ৩২ রান করেন আলিক আথানেজ। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন রোস্টন চেজ। বার্টলেটের শিকার চার উইকেট। এছাড়া জাম্পা ও মরিস নেন দুটি করে উইকেট।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার