সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
রংপুরের টানা চার জয়
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রংপুরের টানা চার জয়

নিউজ ডেস্কঃ আবারও ঢাকায় ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উম্মাদনা। ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের অলরাউন্ডারিং পারফরম্যান্সে ঢাকাকে ৬০ রানে হারিয়েছে একবারের চ্যাম্পিয়নরা।

চলতি আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মাঠে নামে দুর্দান্ত ঢাকা। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দলটি। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি। বাবর আজম ও রনি তালুকদারের ব্যাটে পাওয়ার প্লেতে ৫০ রান সংগ্রহ করে রংপুর।

দারুণ শুরু পর ৩৯ রানে সাজঘরে ফেরেন রনি। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে বাবরকে নিয়ে দারুণ জুটি গড়েন সাকিব। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও সময়ের সৃ্গে নিজেকে মেলে ধরেন সাকিব। অপরপ্রান্তে বাবর খেলতে থাকেন সাবলীল ভঙ্গিতে। সাকিব ও বাবরের ব্যাটে যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল রংপুর, তখনই ৪৭ রানে সাজঘরে ফেরেন বাবর।

দলীয় ১১৯ রানে বাবর ফিরলে দ্রুত বিদায় নেন সাকিব। সাজঘরে ফেরার আগে সাকিবের ব্যাট থেকে আসে ৩৪ রান। এরপর মোহাম্মদ নবী খেলেন ১৬ বলে ২৯ রানের ইনিংস। ২০ ওভার শেষে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৭৫ রান।

১৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভুলে যাওয়ার মতো শুরু পায় ঢাকা। আজমতউল্লাহ ওমরজাই ও শেখ মেহেদি হাসানের অসাধারণ বোলিংয়ে ৪ রানেই ২ উইকেট হারায় ঢাকা। প্রথম ৪ ওভারে মাত্র ৪ রান তুলতে সক্ষম হয় ঢাকার ব্যাটাররা।

তবে পঞ্চম ওভারে ২ ছক্কা ও ১ চারে ১৬ রান নিয়ে স্কোরবোর্ড সচল করেন নাঈম শেখ। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ১২ রান সংগ্রহ করেন নাঈম ও অ্যালেক্স রোস। ৬ ওভারে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩২ রান। কিন্তু এরপরই রোসের উইকেট তুলে নেন সাকিব। দলীয় ৩৫ রানে ৩ উইকেট হারানো ঢাকা আর ম্যাচে ফিরতে পারেনি।

একপ্রান্ত আগলে রেখে নাঈম শেখ ৪৪ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। জেনুইন ব্যাটারদের ব্যর্থতার দিনে শেষ মুহূর্তে ১৫ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমিয়ে আনেন তাসকিন আহমেদ। এছাড়া ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ২১ রান। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৫ রানে অলআউট হয় ঢাকা। রংপুরের হয়ে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন সাকিব।

এর মধ্য দিয়ে টানা চতুর্থ জয় তুলে নিলো রংপুর। চলতি আসরে ৭ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রংপুর। ৬ ম্যাচে ঢাকার পয়েন্ট মাত্র ২।

সংক্ষিপ্ত স্কোর

রংপুর: ১৭৫/৪ (২০ ওভার)
বাবর আজম ৪৭, রনি তালুকদার ৩৯, সাকিব আল হাসান ৩৪; মোসাদ্দেক হোসেন ৩০/২, সাব্বির হোসেন ৫/১

দুর্দান্ত ঢাকা: ১১৫/১০ (১৮ ওভার)
নাঈম শেখ ৪৪, ইরফান শুক্কুর ২১, তাসকিন ১৫; সাকিব ১৭/৩, শেখ মেহেদি ২২/২

ফল: রংপুর ৬০ রানে জয়ী।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার