রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
এশিয়ান কাপের ফাইনালে জর্ডান
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এশিয়ান কাপের ফাইনালে জর্ডান

নিউজ ডেস্কঃ ফিফা র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া থেকে ৭৪ ধাপ পিছিয়ে জর্ডান। দুই দলের মধ্যে শক্তিমত্তার বিচারে ব্যাপক পার্থক্য থাকলেও এশিয়ান কাপে ২-০ গোলে উড়িয়েছে দিয়েছে তাদেরকে। প্রথমবারের মতো শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে জর্ডান। এরআগে ৬ দেখায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একবারও জয় পায়নি জর্ডান।

কাতারের আহম্মেদ বিল আলী স্টেডিয়ামে ফেবারিটের তকমা নিয়েই মাঠে নামে সন-হিউং-মিনের দল। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ইয়াজান আল নাইমাত কোরিয়ার জালে বল আটকিয়ে জর্ডানকে জয়ের স্বপ্ন দেখান। প্রথম গোলের ঠিক ১৩ মিনিট পরই জয়ের স্বপ্ন বাস্তবায়ন করেন মুসা আল তামারি। ম্যাচের ৬৬তম মিনিটে ২-০ তে এগিয়ে যায় জর্ডান।

খেলার বাকি অংশে অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি শক্তিশালী দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত দুই গোলের লিড ধরে রেখে জয়োল্লাসে মাতে জর্ডান। আগামী শনিবার মাঠে গড়াবে ফাইনাল। এরপর কাতার- ইরান ম্যাচে যারাই জিতবে ফাইনালে তারা লড়বে জর্ডানের বিপক্ষে।

এমন ঐতিহাসিক জয়ের পর দেশটিতে চলছে আনন্দ উল্লাস। উদযাপন করতে সাধারণ জনগণ নেমে পড়েছে রাস্তায়। ম্যাচ জয়ের পরই শুরু হয়ে দেশটিতে আনন্দ মিছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যায় ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষও অংশগ্রহণ করেন সে সব মিছিলে।

শুধু সাধারণ জনগণই না দেশটির রাজপরিবারও তাদের দলের এমন সাফল্যে উচ্ছ্বসিত। রাজা দ্বিতীয় আবদুল্লাহ টুইটারে এক পোস্টের মাধ্যমে দলকে অভিনন্দন জানান, ‘আল-নাশামা তোমরা পুরো জাতিকে গর্বিত করেছো। ফাইনালে পৌঁছানোর জন্য অভিনন্দন পুরো দল ও জর্ডানের সকল মানুষকে। জর্ডানের পতাকা তার ছেলেদের দৃঢ় সংকল্প দ্বারা সবসময় উঁচুতে থাকবে, দীর্ঘজীবী হোক আল-নাশামা।’

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার