রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
বিপিএল থেকে সিলেটের বিদায়
মোঃ ফয়জুল আলম
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিপিএল থেকে সিলেটের বিদায়

নিউজ ডেস্কঃ টানা পাঁচ ম্যাচ হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তবে শেষ পর্যন্ত প্লে-অফে জায়গা নিশ্চিত করা হলো না বর্তমান রানার-আপদের। চলতি আসরের ৩৫তম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো সিলেট।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সিলেটকে ১৮৪ রানের লক্ষ্য দেয় ফরচুন বরিশাল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে সিলেট। এতে ১৮ রানে হেরে সুপার ফোর থেকে ছিটকে গেল মিথুন-শান্তরা। অন্যদিকে এই জয়ে সুপার ফোরের সমীকরণ কিছুটা সহজ করল তামিম-মুশফিকরা।

লক্ষ্য তাড়া করতে নেমে বিভীষিকার মতো ভেঙে পড়ে সিলেটের ব্যাটিং লাইন-আপ। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন হ্যারি টেক্টর ও জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ব্যাট হাতে নেমে জাকির হাসানও সুবিধা করতে পারেননি। এরপর অ্যাঞ্জেলো পেরেরা, মোহাম্মদ মিঠুন, রায়ান বার্লও ব্যর্থ হলে বেনি হাওয়েল ও আরিফুল হকের কাঁধে পড়ে সিলেটকে টেনে তোলার দায়িত্ব। চাপের মুখে দুজনেই হাফ-সেঞ্চুরির দেখা পান। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে তা যথেষ্ট ছিল না।

শেষ পর্যন্ত ৩২ বলে ৫৩ রানে হাওয়েল এবং ৩১ বলে ৫৭ রানে সাজঘরে ফেরেন আরিফুল। আর ২ উইকেট হাতে রেখে ১৮ রানের পরাজয়ে শেষ হয় সিলেটের এবারের বিপিএল শিরোপার স্বপ্ন।

এর আগে, টস জিতে আহমেদ শেহজাদের সঙ্গে ইনিংস গোড়াপত্তনে নামেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ২৩ রানের মাথায় ফেরেন পাকস্তানি ওপেনার। ১১ বলে ১৭ রানে তানজিমের শিকার হয়ে বিদায় নেন শেহজাদ। এর কিছু সময় পর তামিমও সাজঘরে ফেরেন। তানজিমের দ্বিতীয় শিকার হয়ে ফেরার আগে ৩ বাউন্ডারিতে ১৮ বলে ১৯ রানের ইনিংস সাজান টাইগার এই ওপেনার।

এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন কাইল মেয়ার্স। তবে হ্যারি টেক্টরের বলে মাত্র ৮ রানেই ইতি ঘটে সৌম্যর ইনিংসের। দারুণ ক্যাচ লুফে নিয়ে সৌম্যকে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম।

চতুর্থ উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও কাইল মেয়ার্সের ব্যাটে বাড়তে থাকে বরিশালের রানের চাকা। দুজনে মিলে গড়েন ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এরপর সমান তিনটি করে চার-ছক্কায় ৩১ বলে ৪৮ রান করে বিদায় নেন মেয়ার্স। অন্যপ্রান্তে ঠিকই ফিফটির দেখা পান মুশি। তবে ব্যক্তিগত ৫০ পেরিয়ে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। সাজঘরে ফেরার আগে তিনটি করে চার-ছক্কায় ৫২ রানের ইনিংস সাজান উইকেটকিপার এই ব্যাটার।

শেষদিকে মিরাজের ১৫ ও রিয়াদের অপরাজিত ১২ রানে ভর করে ৬ উইকেটে ১৮৩ রানের সংগ্রহ পায় বরিশাল।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার