শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
ব্রিজ ভেঙে দেওয়া জাহাজের ২২ নাবিক-ক্রুর সবাই ভারতীয়!
সাইদুল ইসলাম ইমু
প্রকাশ: ২৭ মার্চ, ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রিজ ভেঙে দেওয়া জাহাজের ২২ নাবিক-ক্রুর সবাই ভারতীয়!

নিউজ ডেস্ক: সোমবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোর শহরে একটি কনটেইনারবাহী জাহাজের ধাক্কায় প্যাটাপসকো নদীর ফ্রান্সিস স্কট কি ব্রিজ ভেঙে পড়েছে। জাহাজটিতে কর্মরত ২২ জন নাবিক ও ক্রু সকলেই নিরাপদ রয়েছেন। তারা সবাই ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় ব্রিজে কর্মরত ছয়জন কর্মী এবং বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছে।

স্থানীয় সময় রাত দেড়টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী ‘দালি’ নামের জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর তীরে অবস্থিত ব্রিজের একটি কলামে ধাক্কা মারে। ধাক্কার প্রভাবে ব্রিজের একটি অংশ ধসে পড়ে এবং জাহাজের একটি অংশে আগুন ধরে যায়। দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে।

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার আগে কোনো কারণে জাহাজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এর ফলে জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরে জানিয়েছেন, ধাক্কা লাগার সময় ব্রিজটিতে ছয়জন কর্মী কর্মরত ছিলেন। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাল্টিমোর শহরের ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা জানান, এ ঘটনায় বেশকিছু গাড়ি এবং ২০ জনের মতো মানুষ নদীতে পড়ে গেছেন। তাদের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চলছে।

বাল্টিমোরের মেয়র ব্র্যান্ডন স্কটচ ব্রিজ বিধ্বস্ত হওয়ার ঘটনাটিকে “অকল্পনীয়” বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি কখনও ভাবিনি যে ব্রিজটিকে এরকম ভেঙে পড়ে থাকা অবস্থায় দেখব। ভেঙে পড়া ব্রিজটিকে দেখে মনে হচ্ছিল, কোনো অ্যাকশন সিনেমার দৃশ্য দেখছি।’

ঘটনাটি ওয়াশিংটনের কাছাকাছি এলাকায় সংঘটিত হওয়ায় এতে কোনো জঙ্গি-সংযোগ আছে কি না, তা নিয়েও প্রশ্ন তৈরি হয়। ঘটনাস্থলে এফবিআইসহ বিভিন্ন তদন্তকারী সংস্থা উপস্থিত হয়ে তদন্ত চালাচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত জঙ্গি-সংযোগের কোনো তথ্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে।

Share Button




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার