সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ● ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ● ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।। কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবির... মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।  কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥  কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা। মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ  কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/ ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয় পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন
ফলো-অনের শংকায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
শারমিন আক্তার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফলো-অনের শংকায় দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

উইন্ডিজের চার শতাধিক রানের জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৫ রান। সেটাও বড় সমস্যা নয়; সমস্যা হলো উইকেট পড়েছে ৪টি। পুরো টপ অর্ডার ধসে পড়েছে। এখনও দলের ‘নামকরা’ ব্যাটসম্যানরা আছেন; তবে ইতোমধ্যেই দেখা দিয়েছে ফলো অনের শংকা। ব্যাটসম্যানরা যেভাবে হেলায় উইকেট ছুড়ে দিয়ে আসছেন; তাতে বাকি উইকেটগুলো নিয়ে দল কতদূর যাবে সেটাও একটা আশংকার বিষয়। দিনশেষে বাংলাদেশ এখনও ৩০৪ রানে পিছিয়ে।

উইন্ডিজের বড় সংগ্রহের জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। সাকিবের ইনজুরির সুযোগে দীর্ঘদিন পর টেস্ট দলে সুযোগ পাওয়া সৌম্য সরকার প্রথম ওভারের শেষ বলে ‘ডাক’ মেরে ফিরেন। তাকে শিকার করেন শ্যানন গ্যাব্রিয়েল। ১ রানে প্রথম উইকেট পতনের পর আরেক তরুণ নাজমুল হোসেন শান্তও ব্যর্থতার পরিচয় দেন। একটি বাউন্ডারিতে ৪ রান করে গ্যাব্রিয়েলের ফিরতি ওভারে ক্যাচ তুলে দেন এনক্রুমা বোনারের হাতে। ১১ রানে ২ উইকেট হারিয়ে স্বাগতিক দল পড়ে অথৈ সমুদ্রে।

তামিম ইকবালের সঙ্গে অধিনায়ক মুমিনুল হক মিলে দলকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন। জুটিতে এসে যায় ৫৮ রান। তামিম বেশ ভালোই শট খেলছিলেন। দুজনের ব্যাটিং যখন জমে গেছে, তখনই রাকিম কর্নওয়ালের আঘাত। দীর্ঘদেহী এই স্পিনারের ঘূর্ণিতে উইকেটকিপার জসুয়া ডি সিলভার গ্লাভসবন্দি হয়ে ফিরেন ৩৯ বলে ২১ রান করা মুমিনুল। ৬৯ রানে বাংলাদেশ তৃতীয় উইকেট হারায়। তামিম ইকবালও ধৈর্য্য ধরতে পারেননি। পরের ওভারেই আলজেরি জোসেফের বলে ক্যাচ তুলে দেন মোজলের হাতে। শেষ হয় তার ৫২ বলে ৬ চার ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস।

এই অবস্থা থেকে দলের হাল ধরার চেষ্টা করেন মুশফিকুর রহিম আর মোহাম্মদ মিঠুন। দিনের শেষভাগে উইকেট পতনের জোড়ালো সম্ভাবনা থাকে। এই দুজন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। ৩৪* রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ পর্যন্ত আর কোনো বিপদ ঘটেনি। মুশফিক ৬১ বলে ২৭* আর মিঠুন ৬১ বলে মাত্র ৬* রান তুলে অসীম ধৈর্যের পরিচয় দেন। ৪ উইকেটে ১০৫ রানে দিন শেষ করে বাংলাদেশ। এখনও সফরকারীদের চেয়ে তারা ৩০৪ রানে পিছিয়ে আছে। মুশফিক-মিঠুনের এই ব্যাটিং কাল সকালে অনেক্ষণ চালিয়ে যেতে হবে। নাহলে বাংলাদেশের সামনে সমূহ বিপদ।

এর আগে ৫ উইকেটে ২২৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে উইন্ডিজ। আজ দিনের শুরু থেকেই তারা দ্রুত রান তোলার চেষ্টায় ছিল। সকালে খেলা শুরু হওয়ার কিছু পরেই তারা হারিয়েছে এনক্রুমা বোনারকে। ২০৯ বলের দারুণ ইনিংস খেলা বোনার সেঞ্চুরি মিস করেছেন। থেমেছেন ঠিক ৯০ রানে। বাউন্ডারি মেরেছেন ৭টি। একটাও ওভার বাউন্ডারি নেই। তাকে ফেরত পাঠিয়ে ১৫০তম আন্তর্জাতিক উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম সেশনে এই একটাই সাফল্য বাংলাদেশের।

বোনারের বিদায়ে ভাঙে জসুয়া ডি সিলভার সঙ্গে ৮৮ রানের জুটি। এরপর উইকেটে এসে জাঁকিয়ে বসেন আলজারি জোসেফ। জসুয়া-জোসেফের জুটি তরতর করে এগোতে থাকে। এর মাঝেই ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন ডি সিলভা। বাংলাদেশের বোলিং হয়ে পড়ে নখদন্তহীন। ৮৪ বলে ৫ চার ৩ ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন আলজারি জোসেফ। জসুয়া এগোচ্ছিলেন তিন অংকের দিকে। তবে দুজনের কেউই শেষ পর্যন্ত তিন অংক ছুঁতে পারেননি।

৭ম উইকেটে ১১৮ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এই স্পিনারের ঘূর্ণিতে ১৮৭ বলে ১০ বাউন্ডারিতে ৯২ রানে বোল্ড হয়ে যান জসুয়া ডি সিলভা। ১২ রানের ব্যবধানে ১০৮ বলে ৮ চার ৫ ছক্কায় ৮২ রান করা আলজারি জোসেফকে লিটন দাসের গ্লাভসবন্দি করেন আবু জায়েদ। পরের দুই উইকেট দ্রুতই হারায় ক্যারিবীয়রা। ওয়ারিক্যানকে (২) ফেরান আবু জায়েদ আর শ্যানন গ্যাব্রিয়েল (৮) তাইজুলের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন। ৪০৯ রানে প্রথম ইনিংস শেষ হয় উইন্ডিজের। ৪টি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ আর তাইজুল। ১টি করে নিয়েছেন সৌম্য সরকার এবং মেহেদি মিরাজ।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)।
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম ।

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  ৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়ল সাড়ে ১৩ মিটার গভীরতার মাদার ভ্যাসেল।।   কবিরাজির নামে বিয়ের প্রলোভনে কিশোরীর সঙ্গে দৈহিক সম্পর্ক ও ভিডিও ধারন করে ব্ল্যাকমেইলের অভিযোগ, কবিরাজ গ্রেফতার/   মোল্লাহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি মশিউর রহমান।    কলাপাড়ায় জলাবায়ু পরিবর্তনে ন্যায্য ক্ষতিপুরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ॥    কলাপাড়ায় মহাষষ্ঠীর মধ্য দিয়ে ১৭টি মন্ডপে দূর্গা পূজার সূচনা।   মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ যুবক আটক   বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ    কলাপাড়ায় বিদ্যালয় পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে ১০ শিক্ষার্থী/   ভালোবাসা ভিক্ষা করে নয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়   পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন   দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষকের ভূমিকা অপরিসীম…শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।    কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।   কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।    কলাপাড়ায় সদ্য নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন সভা।।   সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।