মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজঃ
সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স... কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/ লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা  মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।  কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা। কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।  গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।
চেলসির স্বস্তির জয়, সিটির নাটুকে
মো: ফয়জুল আলম
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

চেলসির স্বস্তির জয়, সিটির নাটুকে

নিউজ ডেস্কঃ নিউক্যাসল ইউনাইটেডের মাঠে এগিয়ে থেকেও পয়েন্ট খোয়ানোর ঝুঁকিতে পড়েছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নাটুকে ম্যাচে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়েছে সিটিজেনরা। সিটির জয়ের রাতে সঙ্গী হয়েছে চেলসি। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ফুলহামের বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। লিগে এটা টানা তৃতীয় জয় চেলসির।

পরিচিত দর্শকদের সামনে প্রথমার্ধের শেষ মুহূর্তে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল করেন কোল পালমার। পশ্চিম লন্ডন ‘ডার্বি’তে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দিয়েছেন তিনি। লিগের চলতি মৌসুমে এ নিয়ে পাঁচবার পেনাল্টি থেকে গোল করলেন পালমার। লিগের আর কোনো ফুটবলার এই মৌসুমে স্পট কিক থেকে এতো গোল করতে পারেননি। পালমারের গোলটা আর ফেরত দিতে পারেনি সফরকারী ফুলহাম।

স্বস্তির এই জয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে উঠে এসেছে চেলসি। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে চেলসির সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে এগিয়ে সাতে আছে ব্রাইটন। ওদিকে অ্যাস্টন ভিলাকে টপকে দুইয়ে উঠে এসেছে সিটি। ২০ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ২১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে থাকল ফুলহাম।

সেন্ট জেমস পার্কে দলের সেরা খেলোয়াড় আর্লিং হাল্যান্ডকে ছাড়াই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে লিড নেয় তারা। প্রথমার্ধে এক গোলের জবাবে দুটি দিয়েছে নিউক্যাসল। গোল করেন ইসাক ও গর্ডন। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দারুণ প্রত্যাবর্তন করে সিটি। ৭৪ মিনিটে সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনে। ইনজুরি টাইমে সিটির জয়সূচক গোল করেন অস্কার বব। তাতেই নিশ্চিত হয়ে গেল নিউক্যাসলের লিগে সবশেষ সাত ম্যাচের ষষ্ঠ হার।

Share Button




সর্বশেষ সংবাদ

This image has an empty alt attribute; its file name is add-1-1024x672.jpg

সর্বাধিক পঠিত

  • প্রধান উপদেষ্টাঃ মোঃ রেজাউল করিম।
    আইন উপদেষ্টাঃ এ্যাড আব্দুল্লাহ আল মাহমুদ
    (জজকোর্ড ঢাকা)
    সম্পাদক ও প্রকাশক: এইচ এম মোহিবুল্লাহ (মোহিব)
    নির্বাহী সম্পাদকঃ মো: মোস্তাফিজুর রহমান।
    ব্যবস্থাপনা পরিচালক: নূর হোসেন ইমন।
    যুগ্ন সম্পাদকঃ আমিনুর রহমান রুবেল ও মোঃ মজনু গাজী।
    সাহিত্য সম্পাদকঃ খলিলুর রহমান তাং ও ইউসুফ আলী তাং।
    বার্তা সম্পাদক : মোঃ এরশাদুল ইসলাম

অফিসঃ
ঢাকাঃ রবীন্দ্র সরণি, সেক্টর ৩, উত্তরা মডেল টাউন (৬ষ্ঠ তলা), ঢাকা-১২৩০।
বরিশালঃ ৩৪৫ সিটি প্লাজা ৩য় তলা ,ফজলুল হক এভিনিউ বরিশাল।
E-mail: dainikasakal24@gmail.com, somoynewskp@gmail.com
মোবাইলঃ 01721987722

Design & Developed by
  সাহসী যোদ্ধারা দৃঢ়তার সঙ্গেই পথ চলে   কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ও নুতন কুঁড়ি স্পোর্টস’র প্রস্তুতি মূলক সভা।    কলাপাড়ায় ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার/   লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা    মোল্লাহাটে অবাধে ব্যবহার হচ্ছে চায়না দুয়ারী ও বেহুন্দিজাল: হুমকির মুখে জীব বৈচিত্র।    কলাপাড়ায় মেগা প্রকল্পের নেতিবাচক প্রভাব বিষয়ক ২ বছরের গনগবেষনার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা।   কলাপাড়ায় শিক্ষক নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়।।    গলাচিপায় অটোরিকশার চাকার সাথে ওরনা পেঁচিয়ে এক শিশুর মৃত্যু   বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে প্রধান আসামি র‍্যাব এর হাতে গ্রেফতার   বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ।   কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন।   গলাচিপায় বজ্রপাতে ৪ টি গরু নিহত! ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন   ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি   বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ/   গলাচিপায় বজ্রপাতে নলুয়াবাগীতে ৪টি গরুর মৃত্যু!   পটুয়াখালীর গলাচিপায় সমুদ্রে ট্রলার ডুবি ঘটনার উদ্ধার হওয়া জেলের পাশে ইউএনও   গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত   পটুয়াখালীতে দুরারোগ্য হতদরিদ্র এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তায় প্রতিমন্ত্রী নুরুল হক নুর   গলাচিপায় শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হকের আগমন: হাজারো মানুষের উচ্ছ্বাস, প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলের শুভেচ্ছা   পটুয়াখালীতে মিথ্যা ও পরিকল্পিত ঘটনা সাজিয়ে হেয়প্রতিপন্নের অভিযোগে তীব্র প্রতিবাদ জানালেন সাংবাদিক রুনা হাওলাদার